গুগল ম্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার। এটি যাত্রা-বিরতির পরিকল্পনায় সাহায্য করবে ব্যবহারকারীদের। এ যাবত গুগল ম্যাপে শুধু সরাসরি গন্তব্যে পৌঁছানোর পথই পরিকল্পনা করা যেত।
২০১৫ সাল থেকে এই ফিচার গুগল ম্যাপের ডেক্সটপ সংস্করণে ছিল। কিন্তু তা যাত্রাপথে ক’জনই বা ব্যবহার করতেন? এবার এই ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস-এ চালু করেছে গুগল। ফলে এবার থেকে নিশ্চিতভাবেই কাজে লাগানো যাবে এই সেবা।
নতুন ফিচার ব্যবহার করতে গেলে প্রথমে আপনাকে গন্তব্য ঠিক করতে হবে। এর পর থ্রি-ডট মেন্যুতে গিয়ে মাঝে কোথায় কোথায় থামতে চান তা লিখতে হবে। গোটা প্রক্রিয়া শেষ হলে আপনাকে গন্তব্যে পৌঁছনোর সব থেকে ছোট পথ বলে দেবে গুগল।
এমএনজে





