ব্যবহারকারীদের প্রতিনিয়ত নতুন নতুন সেবা দিচ্ছে গুগল। এরই অংশ হিসেবে এবার ‘ইনবক্স’ নামে একটি ইমেইল সেবা চালু করলো প্রতিষ্ঠানটি।

ইনবক্স গুগল.কম নামে এ ইমেইল সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা আরো সহজে মেইলসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করতে পারবেন।

প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী এ সুবিধা পাবেন বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে উল্লেখিত ইমেইলের মাধ্যমে ব্যবহারকারীরা ইনভাইটেশন পাঠাতে পারবেন।

নতুন এ সেবার পাশাপাশি জিমেইল সেবাও চালু থাকবে। আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা প্রাথমিকভাবে এ সুবিধা নিতে পারবেন।

এ বিষয়ে এক ব্লগ পোস্টে গুগল জানায়, জিমেইল প্রস্তুতকারীরাই ইনবক্স তৈরি করেছেন। তবে এটি জিমেইল নয়। সম্পূর্ণ ভিন্ন একটি সেবা। এর মাধ্যমে ব্যবহারকারী সঠিক সময়ে সঠিক বিষয়টি জানতে পারবেন।

বুধবার নতুন এ সেবা চালু করে গুগল।

এএইচ