মোবাইল ফোনএইচ ২০০ নামে নতুন একটি স্মার্টফোন দেশের বাজারে উন্মুক্ত করেছে মোবাইল ব্র্যান্ড সিম্ফনি। আজ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিম্ফনির শো রুমে নতুন এই স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে সিম্ফনি কর্তৃপক্ষ।

এ স্মার্টফোনটিকে তারা বলছে ‘সেলফি স্পেশালিস্ট’ ফোন। সিম্ফনি এইচ ২০০ স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা।

চার দশমিক সাত ইঞ্চি মাপের আইপিএস এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও এক জিবি র‍্যাম। স্মার্টফোনটির ইন্টারনাল মেমোরি ১৬ গিগাবাইট। এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে জি-সেন্সর, এক্সেলরোমিটার, লাইট প্রক্সিমিটি সেন্সর সুবিধা।

এইচ ২০০ উদ্বোধন উপলক্ষে সিম্ফনির বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক বলেন, ‘সিম্ফনিতে নতুন করে যুক্ত হল এইচ ২০০ স্মার্টফোনটি। যাঁরা ছবি তুলতে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তা শেয়ার করতে পছন্দ করেন, তাঁদের জন্য দারুণ হবে এই স্মার্টফোনটি। কারণ স্মার্টফোনটির সামনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা।’

সাদা ও কালো এই দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে সিম্ফনির নতুন স্মার্টফোনটি। এর দাম ১২ হাজার ৯৯০ টাকা।

ইআর