স্মার্টফোন বা ট্যাবলেটে নিজের ছবি নিজেই তোলা যাকে বলা হয় সেলফি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে প্রায় দেখা যায় সেলফি। বিশেষ করে ফেসবুকে সেলফি নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। কে কার চেয়ে ভালো সেলফি তুলে আপলোড দেবে ফেসবুকে।
তবে ভালো সেলফির জন্য নানা কৌশল করতে হয় স্মার্টফোন বা ট্যাবলেট হাতে নিয়ে। তবে আরও ভালো সেলিফ ও উইফি তুলতে বাজারে ‘প্রোলিংক ফটো অনিক্স’ ডিভাইস এনেছে কম্পিউার সোর্স।
প্রোলিংক ফটো অনিক্স ব্লু-টুথ-৪ এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে ক্যামেরা। যা রিমোটের কাজ করবে। ফলে ডিভাইসটির মাধ্যমে ৩০ মিটার দূরত্বের মধ্যে সেলফি ও উইফি ছবি তুলতে পারবেন ব্যবহারকারী। এক ক্লিক করেই ৮টি ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যায় এই পরিধেয় ডিভাইসটি।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রোলিংক ফটো অনিক্স এর মূল্য এক হাজার ২০০ টাকা।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





