বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আইফোন-৮। আজ রাজধানীর গুলশানে আ্যাপেল ব্র্যান্ড আইফোনের বাংলাদেশের অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেরডের (সিপিএল) কার্যালয়ে আইফোন-৮ এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাকিবুল কবির।
এসময় উপস্থিত ছিলেন সিপিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভিমসারিয়া।
আগামী ২ নভেম্বর থেকে ঢাকাসহ সারাদেশে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন-৮ ক্রয়ের সুযোগ পাচ্ছেন একজন ক্রেতা। বর্ণিল তিনটি কালারের এ নতুন আইফোনে থাকছে রেটিনা এইচডি ডিসপ্লে, এ-১১ বায়োনিক চিপ, সিঙ্গেল ও ডুয়েল ক্যামেরা।
সাংবাদিকদের আইফোন-৮ এর পরিচিতি অনুষ্ঠানে সিপিএল’র চেয়ারম্যান রাকিবুল কবির জানান, বাজারে ইতিমধ্যে দেখতে হুবহু নকল আইফোন পাওয়া যাচ্ছে। নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন তিনি।
এছাড়া একজন ক্রেতা খুব সহজেই www.compustarltd.com এই ওয়েবসাইটে প্রবেশ করে তার সেটটির আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারছেন আইফোন-৮ আসল না নকল।
রাকিবুল কবির বলনে “আমরা চাই না কউে নতুন ফোন সেটের মূল্য দিয়ে নকল অথবা পুরনো ফোন কিনুুক। যেহেতুু আপনি ভাল অংকের টাকা খরচ করে একটি সর্বাধুুনিক ফোন সেট কিনবেন, সেহেতু নিশ্চিত হন যে আপনি নতুন পণ্যটিই কিনছেন, প্রতারিত হচ্ছেন না।“
কবির জানান, নকল সেট বাজারে বিক্রি যেমন অপরাধ ঠিক তেমনি নকল সেটের কারনে প্রচুর রাজস্ব হারাচ্ছে সরকার। অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন-৮ ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা বিভিন্ন মোবাইল অপারেটরের কাছ থেকে ইন্টারনেট বান্ডেল অফার, ৩৬ মাসের ইএমই সুবিধা, এক বছরের সার্ভিস ওয়ারেন্টিসহ সঠিক পণ্যটি পাচ্ছেন।
এমএ





