রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণের পক্ষ থেকে ২০ হাজার বাংলা শব্দ গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গুগল অনুবাদে যোগ করা হয়েছে।

এ উপলক্ষে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় একটি কর্মশালার আয়োজন করা হয়।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. আবু হুরায়রা।

ফাউন্ডেশনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়ারিস খান পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মো. আবু হুরায়রা, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়ারিস খানসহ প্রায় অর্ধশতাধিক সদস্যরা।

এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বলেন, দেশ ও ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক হয়েছি। সারা বিশ্বে বাংলা ভাষাকে সহজবোধ্য করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আমাদের বাংলা ভাষা হোক আরো সমৃদ্ধ এটাই আমাদের প্রত্যাশা, এই জয়ের যাত্রার অংশীদার হতে পেরে আমরা গর্বিত।

এমকে