অ্যাপলের অ্যাপস্টোরে আছে প্রায় ১২ লাখ অ্যাপ্লিকেশন, তবে এর মধ্যে প্রায় ৮০ ভাগই ব্যবহারকারীরা কখনই ডাউনলোড করেন না। শীঘ্রই ছয় বছর পূর্ণ হতে যাচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোরের। এই ছয় বছরে ৭৫০ কোটি অ্যাপ ডাউনলোড করা হয়েছে অ্যাপস্টোরটি থেকে, আর ডেভেলপাররা আয় করেছেন প্রায় ১৫০০ কোটি ডলার।
প্রতি মাসে ৬০ হাজার নতুন অ্যাপ যোগ হয় অ্যাপস্টোরে। তবে মোবাইল অ্যানালিস্ট প্রতিষ্ঠান ‘অ্যাডজাস্ট’ এর এক রিপোর্টে বলা হয়েছে, অ্যাপস্টোরের প্রায় ৮০ ভাগ অ্যাপই এখন আর ডাউনলোড করেন না ব্যবহারকারীরা। রিপোর্টে ওই অ্যাপগুলোর নাম দেয়া হয়েছে ‘জোম্বি অ্যাপ’। আইওএস অ্যাপগুলোর জীবনচক্র নিয়ে রিপোর্টটি করেছে অ্যাডজাস্ট।
জুনে অ্যাপস্টোরের ১১ লাখ ৯৭ হাজার ৮৭টি অ্যাপের মধ্যে ৯ লাখ ৫৩ হাজার ৩৮৭টি অ্যাপই ছিল জোম্বি অ্যাপ। গত বছরের জুনে জোম্বি অ্যাপ ছিল মোট অ্যাপের ৭০ ভাগ এবং ডিসেম্বরে ৭৫ ভাগ।
জোম্বি অ্যাপের তালিকা এড়াতে অ্যাপ স্টোরের র্যাজঙ্কিং লিস্টে জায়গা করে নিতে হয় অ্যাপগুলোকে। অ্যাপল অ্যাপস্টোরের আছে ৩৯ হাজার ১৭১টি র্যা্ঙ্কিং লিস্ট, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। দুই থেকে তিন দিনের মধ্যে যে কোনো একটি র্যা ঙ্কিং লিস্টের অন্তর্ভুক্ত হতে না পারলে অ্যাপস্টোরের অ্যাপ লিস্টে দেখা যায় না অ্যাপটিকে।
অ্যাডজাস্টের রিপোর্টে আরও জানা যায়, বিগত বছরগুলোতে অ্যাপলের অ্যাপস্টোরে আসা অ্যাপগুলোর মধ্যে ২১ ভাগই এখন আর নেই। অ্যাপস্টোরের শর্তাবলী না মানায় অথবা ডেভেলপাররা নিজেরাই সরিয়ে নিয়েছেন ওই অ্যাপগুলো।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





