দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’।
এবারের আয়োজনে অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান পিপল এন টেক।
সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও পিপল এন টেক এর মধ্যে এ বিষয়ে এক সমঝোতা চুক্তি সই হয়েছে।
বেসিস সভাকক্ষে এই চুক্তি সই অনুষ্ঠানে বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক আরিফুল হাসান অপু এবং পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবুবকর হানিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় ছিলেন বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, সচিব হাশিম আহম্মাদ, পিপল এন টেক’র উপদেষ্টা অধ্যাপক সাজ্জাদ হোসেন, পরিচালক ইউনুস খান প্রমুখ।
বিশ্বের ১৭০টি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এম আর





