নকিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজীব সুরি।
গত মঙ্গলবার বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া এ ঘোষণা দেন।
৪৬ বছর বয়সী রাজীব সুরি দীর্ঘদিন ধরে নকিয়ার নেটওয়ার্ক ইকুয়েপমেন্ট ইউনিট: সলিউশন অ্যান্ড নেটওয়ার্কের (এনএসএন) দায়িত্বে ছিলেন।
গত বছরে নকিয়ার আয় হয়েছিল ১২৭ কোটি ইউরো। এর মধ্যে এনএসএনের মাধ্যমেই এসেছে ১১৩ কোটি ইউরো। নকিয়ার চেয়ারম্যান রিস্টো সিলসমা নতুন সিইও সম্পর্কে জানান, ‘রাজীব সুরির নেতৃত্বে নকিয়া আরও নতুনত্ব ও উন্নতি করতে পারবে বলে আমরা আশাবাদী।’
[b]ঢাকা, ০১ মে, (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]