পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল (২২ জুলাই) পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
এছাড়া ঈদের পরদিন ঢাকা ফিরেছেন মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি মোবাইল সংযোগ ব্যবহারকারী।
শুক্রবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এইসব তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তাফা জব্বার বলেন, “একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই অবদি ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।”
তিনি আরও বলেন, “আজকে থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।”
এমবি





