অনলাইন সাইটে আর অশ্লীল বিজ্ঞাপন দেখে বিব্রত হতে হবে না। গুগল সম্প্রতি এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। অ্যাডওয়ার্ডসে অনলাইন বিজ্ঞাপন হিসেবে পর্নোগ্রাফিকে প্রশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

সম্প্রতি পর্নোগ্রাফিযুক্ত সকল বিজ্ঞাপন গুগলের অ্যাডওয়ার্ডস নেটওয়ার্কে বন্ধ করছে অনলাইনে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি। সিএনএনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত মাস থেকেই অশ্লীল বিজ্ঞাপন দেখানো বন্ধ করার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছিল গুগল। গত মাসে অশ্লীল বিজ্ঞাপন দাতাদের কাছে মেইলও পাঠিয়েছে গুগল। যাতে বলা হয়েছে, কোনো অশ্লীল ছবিযুক্ত বিজ্ঞাপনের অনুমোদন দেবে না গুগল।

প্রসঙ্গত, গুগলের অ্যাডওয়ার্ড নেটওয়ার্কের বিজ্ঞাপন ওয়েব জুড়ে লাখ লাখ ওয়েবসাইটে প্রদর্শিত হয়। অশ্লীল বিজ্ঞাপন বন্ধে গুগলের এই নীতি চলতি সপ্তাহ থেকেই কার্যকর হবে।
গুগলের অ্যাডওয়ার্ড নীতিতে পর্নোগ্রাফির উত্তরণ চালু রাখার বিষয়টি এখনও রেখে দিয়েছে। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে যৌনতাপূর্ণ কোনো কনটেন্ট থাকতে পারবে না। গুগল শুধু বিজ্ঞাপনের ক্ষেত্রে অশ্লীল ছবি বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেয়নি পাশাপাশি অ্যাডওয়ার্ডসে বিজ্ঞাপনদাতাদের বেশ্যাবৃত্তি পেশার মার্কেটিং, যৌনতাপূর্ণ বার্তা প্রদান ও অন্তরঙ্গ সঙ্গী বিষয়ক সার্ভিসগুলোকেও নিষেধাজ্ঞা দিয়েছে। তবে স্ট্রাইপ ক্লাব, ল্যাপ এবং অ্যাডাল্ট ও সেক্সুয়াল ডেটিং সার্ভিসগুলোকে অনুমতি দিয়ে রেখেছে।

ব্লগার নেটওয়ার্কে অনলাইন পর্নো সাইটের বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেওয়ার ও ব্লগ সরিয়ে দেওয়ার প্রায় এক বছর পর অ্যাডওয়ার্ডসে পর্নো বিষয়ক এই নিষেধাজ্ঞা জারি করল গুগল।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই