ই-লার্নিং সিস্টেম সারা বিশ্ব জুড়ে ফেলেছে দারুন এক আলোড়ন। Clickntech.com বাংলা ভাষায় নিয়ে এসেছে ভিডিওতে এই শিক্ষাব্যবস্থা। বাড়ি বসে বাংলায় বিনা মূল্যে পাবেন কম্পিউটার, নেটওয়ার্কিং, টেলিভিশন, ফটোগ্রাফি, গ্রাফিক্স, ওয়েব, তবলা, গিটার, অভিনয়, হারমোনিয়াম, ছবিআঁকা, আউটসোর্সিং, ই –কমার্স সহ প্রযুক্তি এবং প্রযুক্তি সহায়ক বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও।

আরো অনেক বিষয়ের উপরে বর্তমানে কাজ চলছে। এছাড়া যাদের উচ্চগতির ইন্টারনেট নেই তাদের জন্য করেছে লিখিত টিউটোরিয়াল।

Clickntech.com চারুকলা ইনস্টিটিউট, বিভিন্ন টেলিভিশন চ্যানেল ছাড়াও দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত কিছু উদ্যমী মানুষ দ্বারা পরিচালিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় জরিপের ফলাফলের উপর ভিত্তি করেই এই উদ্যাগটি তারা নিয়েছেন। তারা মনে করেন ইংরেজির সাথে সাথে মাতৃভাষা বাংলা নিয়েও কাজ করা উচিত।

ক্লিকএনটেক.কম সৃষ্টিশীল, সৎ ও মেধাবী জনশক্তি গড়তে চায়। ইন্টারএকটিভ একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় প্রযুক্তির আলো।

এআই