অবশেষে চালু হলো দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। আজ রবিবার সন্ধ্যায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) একটি দল মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে সুইচ টিপে চালু করে দেয়।
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) এমপ্লয়িজ ইউনিয়ন (পিবিটিএলইইউ)-এর সভাপতি আশরাফুল করিম জানান, সন্ধ্যার পর বিটিআরসি থেকে আসা একটি প্রতিনিধি দল সিটিসেল অফিসে এসে ৬টা ২৫ মিনিট থেকে সুইচ রুম খুলে দিতে শুরু করে। সব সুইচ চালু করতে ত্রিশ মিনিটের মতো সময় লাগে। এর আগে বিটিআরসির প্রতিনিধি দল সিটিসেল কার্যালয়ে প্রবেশ করে সুইচরুম খুলে দেওয়ার বিষয়ে সিটিসেল কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে।
এমই





