স্মার্টফোন কেনার কথা ভাবছেন? বাজেট অল্প, তাই কিনতে গিয়ে দাম শুনেই বার বার পিছিয়ে আসছেন? হাতে মাত্র হাজার খানেক টাকা আছে, এই টাকায় কী আর স্মার্টফোন পাওয়া যাবে! যাবে, এই টাকায়ও স্মার্টফোন পাওয়া যাবে।
ভারতের বাজারে 'ডকোস এক্স-ওয়ান' নামের একটি কমদামি মোবাইল ফোন আনতে যাচ্ছে দেশটির জয়পুরভিত্তিক মোবাইল ফোন প্রস্তুতকারক ডকোস। এর দাম নির্ধারণ করা হয়েছে ৮৮৮ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার টাকা।
ফোনটির আগাম ক্রয়াদেশ শুরু হয়েছে। ডকোস ডটকমে গিয়ে ২৯ এপ্রিল এর আগ পর্যন্ত যে কেউ ক্রয়াদেশ দিতে পারবেন। এতে ২ মে হাতে এসে পৌঁছাবে স্মার্টফোনটি।
দামে সস্তা হলেও মোটেও ফিচার কম নেই অত্যাধুনিক স্মার্টফোনটিতে। এতে আছে চার ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন, ১.২ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন প্রসেসর।
ফোনটির স্টোরেজ ক্যাপাসিটি ৪ জিবি। ফোনের সামনে-পিছনে, দু'দিকেই আছে ক্যামেরা। তাই সেলফি হোক কিংবা গ্রুপ ফটো সবই তোলা যাবে অনায়াসে। সামনের ক্যামেরার ক্ষমতা ০.৩ মেগাপিক্সেল এবং পিছনের ক্যামেরার ক্ষমতা ২ মেগা পিক্সেল। ফোনটির রেজ্যুলেশন ৪০০x৪৮০ পিক্সেল।
১ জিবি র্যম এবং ৪.৪.২ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। ফোনটির ব্যাটারির ক্ষমতা ১৩০০ এমএএইচ ।
এআই





