“যার কাছে যত বেশি তথ্য, সেই বেশি শক্তিধর” প্রচলিত এই কথাটি এখন দিবালোকের মতো সত্য। তাই তথ্য প্রযুক্তির জগতে একধাপ অগ্রগামী হতে ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গবেষণা ধর্মী এ ল্যাবের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এ ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে এ ল্যাবের কার্যক্রম পরিচালিত হবে। তথ্য প্রযুক্তির প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের নেশায় এ ল্যাবে গবেষণা হবে বলে উল্লেখ করেন সংগঠোকরা।

বিভাগীয় সভাপতি প্রফেসর ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে উদবোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন উর রাশিদ আসকারী উপস্থিত ছিলেন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শামসুল আলম, আইসিই বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এসএম/হিমেল