মার্ক জুকারবার্গ একা নন, হোয়াটসঅ্যাপের 'প্রেমে' ঝাঁপ দিয়েছিলেন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজেও৷ ১৯০০ কোটি মার্কিন ডলারে ফেসবুকের হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের খবর ছড়াতেই সামনে এল গুগলের প্রয়াসের কথা৷ ব্রিটেনের পত্রিকা 'দ্য টেলিগ্রাফ' জানিয়েছে, ১৯০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ দিয়ে হোয়াটসঅ্যাপ কেনার প্রস্তাব দিয়েছিলেন ল্যারি পেজ৷ কিন্ত্ত প্রতিষ্ঠাতা জেন কোউম তাতে সাড়া দেননি৷ উল্টে, শেষ মুহূর্তে তিনি ফেসবুকের সঙ্গে হাত মেলান৷ তবে আর এক মহলের দাবি, গুগল ১০০০ কোটি মার্কিন ডলারের 'অফার' দিয়েছিলেন কোউমকে৷ আর জুকারবার্গ ফেসবুকের বোর্ড অফ ডিরেক্টরসে কোউমকে সামিল করেছেন৷ ল্যারি পেজের প্রস্তাবে এমন কোনো শর্ত ছিল না৷ দ্য ইনফরমেশন পত্রিকার খবর, জুকারবার্গ কোউমের সঙ্গে যোগাযোগ করার পরই ল্যারি পেজও হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করেন৷ কোউমকে স্বতন্ত্র ভাবে কাজ করতে পরামর্শ দেন পেজ৷ তিনি বলেন, 'ফেসবুকের কাছে বড় চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপ৷' কোউমকে সতর্ক করে পেজ বলেন, ফেসবুকের সঙ্গে মিশে গেলে ভবিষ্যতটা অন্যরকম হবে৷ হোয়াটসঅ্যাপ বা কোউম যে উচ্চতায় পৌঁছতে পারত সেটা হয়তো বদলে যাবে৷
গুগলের অন্দরের খবর, পেজের পরিকল্পনা নিয়ে সন্দিহান ছিলেন কোউম৷ পেজ যে তাকে স্রেফ স্বাধীন ভাবে কাজ করতে বলছেন, এটা মনে হয়নি কোউমের৷ বরং হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠারা ভেবেছিলেন, ফেসবুকের হাতে থেকে হোয়াটসঅ্যাপ ছিনিয়ে আনতেই গুগল এই অ্যাপ্লিকেশন কিনে নিতে চাইছে৷ তবে গুগলের সেই পরামর্শে বিশেষ পাত্তা দেননি কোউম৷ তাই ছ'মাস আগে এক বিস্ময়কর আবদার নিয়ে হাজির হয় গুগল৷ হোয়াটসঅ্যাপ যদি কোনও সংস্থার সঙ্গে সংযুক্তিকরণ ও অধিগ্রহণ চুক্তিতে যায় তবে সেটা গুগলকে জানাতে হবে৷ এই মর্মে এক চুক্তি সই করতে কোউমকে কয়েক কোটি মার্কিন ডলার 'অফার' করেন পেজ৷ খুব স্বাভাবিক, এরকম কোনো চুক্তিই হয় না গুগল ও হোয়াটসঅ্যাপের মধ্যে৷
বিশেষজ্ঞদের দাবি, অধিগ্রহণের খবর জানতে চেয়ে খুব ভুল করেনি গুগল৷ বরং এটা ল্যারি পেজ-সের্গেই ব্রিনের সংস্থার একটা কৌশল মাত্র৷ ২০১২ সালে ১০০ কোটি মার্কিন ডলার দিয়ে ফোটো-শেয়ারিং অ্যাপ্লিকেশন 'ইনস্টাগ্রাম' কিনে নেয় ফেসবুক৷ সেটা গুগলের কাছে একটা 'শক' ছিল৷ তাই নেট-দুনিয়ায় আগামী দিনে কী অধিগ্রহণ-সংযুক্তিকরণ হতে চলছে তার আগাম খবর রাখতে চাইছে গুগল৷ সে কারণেই হোয়াটসঅ্যাপের কাছে এ ধরনের প্রস্তাব নিয়ে যায় গুগল৷ বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ কিনতে ফেসবুকের দেয়া দর দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই৷ বেশ কয়েকটি মহল আবার এই চুক্তির অঙ্ককে খুব বেশি তকমা দিতে রাজি হয়নি৷
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে আগ্রহী ছিল গুগলও