বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৪০ লাখে পৌঁছেছে। এই উদ্‌যাপন উপলক্ষে ‘নাচে এই মন’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ করছে মার্কিন দূতাবাস।

নাচে এই মন মিউজিক ভিডিওতে দেখাযাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বাংলাদেশের গায়ক প্রীতম হাসান ও তাহসান, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং আরও অনেকে।

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের সব ফেসবুক বন্ধুকে একটি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে, যেটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে।’

জানাযায়, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজগুলোর মধ্যে ঢাকার দূতাবাসের পেজটিই সবার আগে চল্লিশ লাখ লাইক অর্জন করেছে। এই পেজে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা এবং ভিসা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নির্বাচনসহ নানা বিষয়ে দেশটির সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময় লাইভ চ্যাটে অংশ নেন।

ভিডিওটি আজ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে পাওয়া যাবে।যার ওয়েব ঠিকানা: www.facebook.com/bangladesh.usembassy   

নাজিব