সামাজিক যোগাযোগ মাধ্য়মে নিরিাপত্তার বিষয়টি মাথায় রেখে নতুন একটি ফিচার এনেছে ফেইসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টে হোয়াটসঅ্যাপটি লক করা এবং তা খোলা যাবে।
কর্তৃপক্ষ জানায়, নতুন এ ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্যই আনা হচ্ছে। এটি আনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ব্যবহারকারীদের হ্যাকার এবং আশেপাশের লোকদের কাছ থেকে নিরাপদ রাখবে।
যারা নতুন হোয়াটসঅ্যাপ সংস্করণটি ইনস্টল করেন তবে সে সময় তার ফিঙ্গারপ্রিন্ট দেবার জন্য স্ক্যান করতে হবে। তাহলে পরে সেই ফিঙ্গারপ্রিন্ট দিলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন তারা।
“চলতি বছরের শুরুর দিকে আমরা আইফোনে টাচ আইডি এবং ফেইস আইডি প্রযুক্তি দিয়েছি হোয়াটসঅ্যাপের জন্য। যেটি গ্রাহকদের আরও বেশি নিরাপত্তা দিতে পারছে বলে এক বিবৃতি দিয়ে জানায় মাধ্যমটি”।
সম্প্রতি একই ধরনের একটি ফিচার আনা হলো অ্যান্ড্রয়েডের জন্য। যেটি অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের সুবিধা দেবে।
যে কো ব্য়বহারকারী হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাইলে তাকে মাধ্যমটির সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাকাউন্ট অপশনে যেতে হবে। এরপর প্রাইভেসি অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট লক অপশনে যেতে হবে।সেখানে গিয়ে টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার পর থেকে মাধ্যমটি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে লক ও আনলক সুবিধা পাওয়া যাবে।
এম বিল্লাহ





