সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন এবার পরিধেয় বস্তু নিয়ে অগ্রসর হচ্ছে বলে গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে উইন্ডোজ ৮ ভিত্তিক একটি স্মার্টওয়াচ নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে খবর বেরিয়েছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391842209.jpg[/img]
মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, মাইক্রোসফট আগামী এপ্রিলে বাজার ছাড়ার জন্য একটি স্মার্টওয়াচের নকশা করছে। তারা ১ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ডিভাইস নিয়ে অন্যান্য হার্ডওয়্যার সরবরাহকারীদের সঙ্গেও আলোচনা করছে কোম্পানিটি।
মাইক্রোসফটের সারফেস প্রজেক্টের অন্য সদস্যরা উইন্ডোজ চালিত ডিভাইসের সঙ্গে ঘড়িকে একীভূত করা এবং উইন্ডোজ ৮ এর একটি পরিমার্জিত সংস্করণ এই ডিভাইসে চালানোর জন্য পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে প্রতিবেদনে জানা যায়।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391842358.jpg[/img]
মাইক্রোসফট এর আগে এক্সবক্সের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল দিয়ে তাদের ধারণার স্মার্টওয়াচটির পরীক্ষা করেছিল। কিন্তু এক্সবক্স তাদের সঙ্গে একীভূত হওয়ার পর প্রকল্পটি সারভেসের কাছে হস্তান্তর করা হয়।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391842417.jpg[/img]
অ্যামংটেক নামে প্রযুক্তির খবরের একটি ওয়েবসাইট জানায়, স্মার্ট ঘড়িগুলো অক্সিনাইট্রাইড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যা কাচ অপেক্ষা ৩ গুণ শক্তিশালী। এই স্মার্টওয়াচগুলো হলুদ, লাল, কালো, সাদা এবং ধূসরসহ আরও কয়েকটি রঙের হবে।
স্মার্টফোনের বাজারে হুলস্থূল ফেলে দেয়া স্যামসাং প্রথম স্মার্টওয়াচ বাজারে আনে।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)//ইএইচ[/b]