স্যামসাং গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার কয়েকটি ঘটনার পর স্মার্টফোনটি বিক্রির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, ফোনটি গত দু, সপ্তাহ আগে বাজারে ছাড়ার পর ৩৫টি ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা জানা গেছে । এ কারণে ফোনটি বাজার থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আর ইতোমধ্যে যারা স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন ক্রয় করেছে, তারা ফোনটি বদলে নতুন ফোন পাবেন বলে স্যামস্যাং জানিয়েছে।

বিবিসির দেওয়া তথ্য মতে, ইতোমধ্যে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন পঁচিশ লক্ষ বিক্রি হয়েছে । এরমধ্যে কোনগুলোতে সমস্যা আছে, তা বলা মুশকিল। তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে। ’ক্রেতাদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ” মনে করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্যামসাং এর মোবাইল বিজনেসের প্রধান কোহ ডং জিন ।

এমএনজে