গ্রামীণফোনের নতুন মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন সোলায়মান আলম।  এর আগে তিনি দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৩১ জানুয়ারি) গ্রামীণফোন জানায়, টেলিকম কোম্পানিসহ এফএমসিজিতে দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে সোলায়মান আলমের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ (আইবিএ) থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করা সোলায়মান আলম ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশে কর্মজীবন শুরু করেন।

বাংলালিংকে মার্কেটিং কমিউনিকেশন, ভ্যালু অ্যাডেড সার্ভিস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, করপোরেট কমিউনিকেশন্স ও মিডিয়া, থ্রিজি ডাটা সার্ভিস, মার্কেট অ্যানালাইসিস, প্ল্যানিং, গবেষণা ও বিতরণ বিভাগে বেশ সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন সোলায়মান।

এছাড়া ভিমপেলকমের (নেদারল্যান্ডে বাংলালিংকের মূল কোম্পানি) অংশ হিসেবে সোলায়মান আলম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সদস্য হিসেবে মনোনীতও হয়েছেন।

ওএফ