মোবাইলে মেসেজ পাঠানোর অ্যাপস হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। এর গ্রাহক সংখ্যা ৫০ কোটিতে পৌঁছে গিয়েছে।
হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মধ্যে ১৯ বিলিয়ন ডলারের চুক্তির পর হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা দ্রুত হারে বাড়ছে। গত বছর অগাস্টে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ছিল ২০ কোটি। চলতি বছরের জানুয়ারিতে এই সংখ্যা পৌঁছে গিয়েছিল ৪৩ কোটিতে।
হোয়াটসঅ্যাপের ডেটা অনুসারে, এই ফ্রি মেসেজিং অ্যাপসের মাধ্যমে দৈনিক প্রায় ৫০০ কোটি এসএমএস পাঠানো হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন ৫০ থেকে ৭০ কোটি ভিডিও শেয়ার হয় বলে জানা গেছে।
হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জেন কম এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, বিগত কিছুদিনে আমাদের গ্রাহক সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং রাশিয়াতেই এই বৃদ্ধির সংখ্যা সবচেয়ে বেশি।
এই সাফল্যে উৎসাহিত হোয়াটসঅ্যাপ নিজেদের গ্রাহকদের জন্য সস্তায় ডেটা প্ল্যান আরও বৃদ্ধির জন্য বেশ কিছু পরিকল্পনা করছে বলে জানা গেছে। (সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
হোয়াটসঅ্যাপের গ্রাহক ৫০ কোটিতে
মোবাইলে মেসেজ পাঠানোর অ্যাপস হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। এর গ্রাহক সংখ্যা ৫০ কোটিতে পৌঁছে গিয়েছে। হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মধ্যে ১৯ বিলিয়ন ডলারের চুক্তির পর হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা দ্রুত হারে বাড়ছে।





