ডে কেয়ার সেন্টারে ছোট্ট সন্তানটি ভালো আছে তো? কর্মজীবি মা-বাবার এমন দুশ্চিন্তা কমাতে ফিনল্যান্ডের একটি কোম্পানি তৈরি করেছে বিশেষ ধরনের একটি অ্যাপ। ওই অ্যাপের সাহায্যে মা-বাবারা প্রতিনিয়ত ডে কেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।

কর্মজীবি মা-বাবারা বাচ্চাদের নিরাপত্তার জন্য তাদের রেখে যান ডে কেয়ার সেন্টারে। তবে সেখানে তাদের সন্তানদের নিয়ে প্রতিনিয়তই দুশ্চিন্তায় ভুগে থাকেন তারা। আর তাই প্রতিষ্ঠানটি নিয়ার ফিল্ড কমউনিকেশন (এনএফসি) টেকনলজির উপর ভিত্তি করে ইনফরমেশন সিস্টেম ভিত্তিক ‘ডেইজি’ সফটওয়্যারটি তৈরি করেছে।

এ সফটওয়্যারটি ডে কেয়ার সেন্টার এবং ঘরে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব পালনকারীদের মোবাইল ফোনের জন্যই মূলত ডিজাইন করা হয়েছে।

এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে ডে কেয়ারে বাচ্চাদের ঠিক মতো যত্ন নেয়া হচ্ছে কিনা সে বিষয়ে আপডেট পাওয়া যাবে। এছাড়াও অ্যাপটি তত্ত্বাবধানকারীদের সঙ্গে অভিভাবকদের সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সময় নেওয়ার ক্ষেত্রেও সহায়তা করবে।

প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার ক্রিস্টিনা ইল্কা বলেন, “আমাদের জানা মতে মার্কেটে এ ধরনের এটিই একমাত্র অ্যাপ।”

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই