প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের ডেটাবেস হ্যাক করেছে রাশিয়ান হ্যাকার দল ‘ওয়ার্ম’, হাতিয়ে নিয়েছে প্রায় ১০ লাখ ব্যবহারকারীর ইউজারনেম, পাসওয়ার্ড ও ইমেইল ঠিকানা।
টুইটারের মাধ্যমে হ্যাক করার ঘটনাটি সিনেটকে জানায় হ্যাকার দলটির এক সদস্য। এর আগে বিবিসি, ব্যাঙ্ক অফ আমেরিকা ও অ্যাডোবি'র ওয়েব সাইটও হ্যাক করেছিল হ্যাকার সংগঠনটি।
জনপ্রিয় এই ওয়েবসাইটগুলোকে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্বুদ্ধ করতেই সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে মন্তব্য করেছে হ্যাকাররা। এমনকি হ্যাক করার পর টুইটারের মাধ্যমে ওয়েবসাইটটির আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাও তৈরি করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে হ্যাকারদের সংগঠনটি।
ইন্টারনেটে ১ বিটকয়েন বা ৬২২ ডলারের বিনিময়ে সিনেটের ডেটাবেস বিক্রির প্রস্তাব করেছে ওয়ার্ম। সংগঠনটির দাবি সাইবার সিকিউরিটির দুর্বলতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ওই সাইবার আক্রমণ।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





