দেশের বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের এল৪০ মডেলের নতুন ল্যাপটপ। ল্যাপটপটিতে সাধারণ কাজের মুডে প্রায় ৭ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। যারা দীর্ঘ সময় ধরে বাসা কিংবা অফিসের বাইরে চলমান অবস্থায় ল্যাপটপ ব্যবহার করেন যেমন- শিক্ষার্থী কিংবা বিক্রয় প্রতিনিধি, তাদের জন্য এই মডেলটি বিশেষভাবে কার্যকর হবে।
ইন্টেল থার্ড জেনারেশন সেলেরন প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইট ডিডিআর-থ্রি র্যা ম, ১৪ ইঞ্চি ডিসপ্লে, স্লিম ডিভিডি রাইটার, অনকিউ স্পিকার প্রভৃতি সুবিধা।
৩৫ হাজার ৮০০ টাকা মূল্যের এই ল্যাপটপটি দেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ল্যাপটপটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]