২০১৩ সালে ন্যাশনাল জিওগ্রাফিক আয়োজিত ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজেতা ছবিগুলো থেকে বিজয়ী বাছাই কাজ শেষ হয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কের উপর উড়ছে একটি ঈগল, আকাশ থেকে তোলা এই ছবিটিই দখল করেছে প্রতিযোগিতার প্রথম স্থানটি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ড্রোনস্টাগ্রাম’-এ বাতাসে ভাসমান অবস্থায় তোলা এমনই বেশ কিছু ছবি দেখতে পারবেন আগ্রহীরা।

ন্যাশনাল জিওগ্রাফিকের ২০১৩ সালে আয়োজিত ওই প্রতিযেগিতার ছবিগুলো রয়েছে ‘ড্রোনস্টাগ্রাম’ সাইটটিতে। সাইটির প্রতিষ্ঠাতা এরিক ডুপিনের মতে ন্যাশনাল জিওগ্রাফিকের এই উদ্যোগ, ফটোগ্রাফির জগতে ড্রোন ফটোগ্রাফিকে নতুনভাবে তুলে ধরেছে।

ডুপিন বলেন, “পৃথিবীর জন্য এটি একটি নতুন বিষয়। কম উচ্চতা থেকে তোলা ছবিগুলো আসলেই অসাধারণ।”

“স্যাটেলাইট, প্লেন বা হেলিকপ্টার থেকে তোলা ছবিগুলো অন্যরকম হয়। এই ছবিগুলোতে ‘ইন্টারমিডিয়ারি লেয়ার’ স্পষ্ট বোঝা যায়।”
প্রতিযেগিতায় তিনটি বিজয়ী ছবি বেছে নিয়েছেন বিচারকরা।

দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানিলায় কিছু উৎসুক তরুণের হাসিমুখের ছবি। ছবিটির ফটোগ্রাফার বলেন, “এক রবিবার সকালে আমি পার্কের উপর দিয়ে ড্রোনটি উড়াচ্ছিলাম। তখন কিছু তরুণ ড্রোনটি দেখে অবাক হয়ে যায়।”

তৃতীয় স্থানে রয়েছে, দক্ষিণ-পূর্ব ফ্রান্সের অ্যানিসি শহরের সূর্যাস্তের ছবি। ‘ড্রোনস্টাগ্রাম’-এ দর্শকদের কাছে জনপ্রিয় ছবিগুলোকেও পুরস্কৃত করেছেন বিচারকরা।

দর্শকদের জনপ্রিয়তার সারির প্রথমে রয়েছে মেক্সিকোর তামুল জলপ্রপাত। তিনশ’ চুয়াল্লিশ ফুট উঁচু ও জলপ্রপাতটি জনপ্রিয় এর স্বচ্ছ পানির জন্য।

আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণপূর্ব ফ্রান্সের ছোট একটি শহরের পারোসি ক্যাথলিক সেইন্ট নাজায়ারের ছবি।

তৃতীয় স্থানে আছে বুলগেরিয়ার দুটি ফুটবল টিমের শতবার্ষিকী উদযাপনের আতশবাজির ছবি।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই