গুগল এবার আরও ইউজার ফ্রেন্ডলি। গুগল সার্চের সব সুবিধা এবার পাওয়া যাবে এবার একটি মাত্র অ্যাপের সাহায্যে৷এই গুগল জেস্চার অ্যাপের মাধ্যমে গুগলের প্রায় সব পরিষেবাই অতিদ্রুত চোখের সামনে চলে আসবে৷

চলতি মাস থেকেই গুগলের এই পরিষেবা ব্যবহার করতে পারা যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ৷

অ্যাপটি বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। এই বিশেষ অ্যাপটির সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের কন্ট্যাক্ট লিস্ট,নানা ধরনের অ্যাপস, বিভিন্ন অ্যাপের সেটিংস পরিবর্তন, গান এবং বুকমার্কগুলো নম্বর অথবা অক্ষর দিয়ে সার্চ করলে অতি সহজেই সেটি খুঁজে পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা।

৪০টিরও বেশি ভাষায় এই সুবিধা থাকছে ৷এমনকি ট্রান্সলেটরের মাধ্যমে ভাষা পরিবর্তনেরও সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপে ৷গুগলের এই নয়া সার্চ অ্যাপটি গ্রাহকদের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছে সংস্থা৷

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই