গুগল স্ট্রীট ভিউ  এখন দেখা যাবে  সমগ্র বিশ্বের সব কিছু খুব সুন্দর ভাবে। এর মধ্যে পাওয়া যাবে বিশ্বের সকল চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, সমুদ্র সৈকত সহ আকর্ষনীয় সব জায়গা। যা ভ্রমনের সহযোগী।
গুগলের সর্বশেষ আপগ্রেড অনুযায়ী, নির্দিষ্ট লোকেশন কিভাবে বদলে গেছে তাও দেখা যাবে এই স্ট্রীট ভিউতে।
এটাকে গুগল বলছে "Digital time capsule of the World."এই নতুন ফিচারে ইতিহাসও জানা যাবে, যেমন জাপানের সুনামির সময়ের অবস্থা এবং বর্তমান অবস্থা। প্রতি বছর কিভাবে বদলে গেছে জায়গাটি তাও দেখতে পারবেন এই নতুন স্ট্রীট ভিউতে।
নতুন স্ট্রীট ভিউ ফিচার বুধবার শুধু মাত্র ডেস্কটপের গুগল ম্যাপসে উন্মুক্ত করা হয়।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]