অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবে এমন এক ধরনের নতুন সানগ্লাস বাজারে ছাড়তে যাচ্ছে স্ন্যাপচ্যাট নামের মেসেজিং অ্যাপ কোম্পানি। স্ন্যাপচ্যাট এই অভিনব সানগ্লাসের নাম দিয়েছে স্পেকট্যাকলস। খবর বিবিসির।

এই সানগ্লাসে একটি ছোট ক্যামেরা বসানো রয়েছে। এর লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রি। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্য দেখছেন আপনি।

এই ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট অ্যাপে চলে যাবে এবং সেখান থেকেই তা অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা যাবে।

এই সানগ্লাসে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও একবারে রেকর্ড করা যাবে। এই স্পেকট্যাকলসের দাম হবে ১৩০ ডলার। এ বছরের মধ্যেই এটি বাজারে আসবে।

এই অ্যাপ বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গেই স্ন্যাপচ্যাট কোম্পানিও তার নাম বদলে ফেলছে। কারণ ভিডিও শেয়ারিং যোগ হবার ফলে তারা আর শুধু চ্যাটিং-এ সীমাবদ্ধ থাকছে না।


এমএনজে