পেনড্রাইভের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকেই। আর এর জন্য পোয়াতে হয় পাসওয়ার্ড দেয়ার সফটওয়্যার নির্বাচনের ঝামেলা। সফটওয়্যার ছাড়াও কিন্তু পেনড্রাইভ লক করা যায়।

প্রথমে মাই কম্পিউটারে ঢুকে পেনড্রাইভের উপর কাসর্র নিয়ে রাইট বাটন ক্লিক করুন। এবার Turn on BitLocker লেখা অংশে ক্লিক করুন। এরপর Use a Password to unlock the drive অংশে টিক চিহ্ন বসিয়ে Type your Password Ges Retype your password লেখা ঘরে পাসওয়ার্ড দিয়ে Next লেখা অংশে ক্লিক করুন।

এবার Save the Recovery key to a file লেখা অংশে ক্লিক করে ফাইলটি সেভ করুন। এর পর Use Encrypting বাটনে ক্লিক করে ১০০ শতাংশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এবার কম্পিউটার থেকে পেনড্রাইভটি খুলে আবার প্রবেশ করালে দেখাবে পেনড্রাইভটি লক হয়েছে।

এমকে