চাঁদেও পাওয়া যাবে ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ। অবিশ্বাস্য হলেও সত্য, সম্প্রতি একদল মার্কিন বিজ্ঞানী এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তারা এমন একটি মডেম আবিষ্কার করেছেন, যা চাঁদে ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে ইন্টারনেট যোগাযোগ স্থাপনে সক্ষম।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক এ কাজটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। তারা জানান, আকাশপথে চাঁদে ইন্টারনেট সংযোগ নিয়ে যেতে কোনো বাধা নেই। কেবল তাই-ই নয়, বৃহদাকার ডাটা পারাপারের পাশাপাশি হাই-ডেফিনেশন (এইচডি) ভিডিও স্ট্রিমিংও করা যাবে সেখানে। বিশেষজ্ঞ দল লেজার লাইটভিত্তিক একটি যোগাযোগ যন্ত্রের সাহায্যে পৃথিবী থেকে চাঁদে ডাটা পাঠানোর পরীক্ষামূলক চেষ্টায় সফল হয়েছেন। তারা নিউ মেক্সিকো থেকে ছয় ইঞ্চি ডায়ামিটার সমৃদ্ধ টার্মিনাল থেকে চারটি পৃথক টেলিস্কোপের মাধ্যমে চাঁদে সিগন্যাল পাঠাতে সক্ষম হন।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
চাঁদেও ইন্টারনেট!