গুগলের একটি কম্পিউটার গেম এর সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না মানুষ। ‘গো’ নামের বুদ্ধিবৃত্তিক একটি খেলায় বিশ্বসেরা খেলোয়াড় পরপর তিনবার হার মানেন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে।

খেলাটির কিংবদন্তি খেলোয়াড় লি সিডলকে হারিয়ে আলোড়ন তৈরি করেছে গুগলের ডিপমাইন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম ‘আলফাগো’। দক্ষিণ কোরিয়ার সিউলে ফোর সিজনস হোটেলে অনুষ্ঠিত তৃতীয় খেলায় আলফাগো প্রোগ্রামটি লি সিডলকে হারিয়েছে। এই সিরিজের আরও দুটি খেলা হবে রবি ও মঙ্গলবার।

ওএফ