চলচ্চিত্র শিল্পের নায়ক-নায়িকাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা ও অর্থ আদায়কারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মহাখালী থেকে তাদের আটক করে র্যাব-২ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার। তিনি জানান, আটকদের কাছ থেকে হ্যাকিংয়ে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এএইচ





