যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় মাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজির প্রোফেসর এবং ছাত্ররা তৈরি করেছেন চমৎকার বিছানা কাম রকিং চেয়ার।
ইউনিভারসিটির "প্র্যাকটিস অফ আর্কিটেকচার" এর প্রোফেসর শিলা কেনেডি এবং আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিংয়ের একদল ছাত্রছাত্রীরা একটি গ্রুপ তৈরি করে এমন চমৎকার একটি যন্ত্র তৈরি করেছেন।
সফট রকার নামের এই রকিং চেয়ার কাম বিছানাটিতে রয়েছে সোলার পাওয়া, যার মাধ্যমে চার্জ করা যাবে সব ইলেকট্রনিক ডিভাইসেস। যেমন, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব থেকে শুরু করে ব্যাটারি চালিত সব ডিভাইস।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391692686.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391692886.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391693038.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391693107.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391693188.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391693251.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391693331.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391693450.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391693482.png[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391693516.png[/img]
উপরের ছবিগুলো দেখেই বুঝতে পারছেন এই যন্ত্রটি কোথায় কোথায় ব্যবহার করার জন্য। ইউনিভার্সিটিতে ক্লাসের ফাঁকে যখন মাঠে বসে আড্ডা কিংবা পরীক্ষার সময় পড়তে চান তখন বেশ কিছু সমস্যার মধ্যে পরতে হয়। মাটিতে বসতে হয় এটিই বোধহয় মূল সমস্যা। সফট রকার ব্যবহারের ফলে আপনাকে মাটিতে বসতে হবে না এবং আপনি চাইলে আপনার ইলেকট্রনিক ডিভাইস গুলো পড়ার ফাঁকে চার্জও করে নিতে পারেন। রাতে ব্যবহারের জন্য এর ভেতর সাইডে লাইটিং সিস্টেমও রাখা হয়েছে।  
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ [/b]