ই-কমার্স সাইট ফুডপান্ডা এবার ইন্টারনেট ব্যবহারকারী ভোজন রসিকদের জন্য চালু করেছে তিনটি নতুন মোবাইল অ্যাপস। অ্যাপসগুলো তৈরি করা হয়েছে আইফোন, অ্যানড্রয়েড এবং উইন্ডোজ মোবাইল ফোনের উপযোগী করে।
নতুন অ্যাপসের মাধ্যমে লোগো ও থিম কালারে পরিবর্তন এনেছে কম্পানিটি। কমলা রঙের মাঝে পান্ডার ছবি দিয়ে তৈরি করা হয়েছে অ্যাপস আইকন।
ফুডপান্ডা বাংলাদেশের বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ বলেন, এই অ্যাপসগুলোর মাধ্যমে খুব সহজেই যে কেউ পছন্দের খাবার অর্ডার দিতে পারবেন। বর্তমানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ফুডপান্ডা এ সেবা দিচ্ছে। খুব শিগগিরই অন্যান্য বিভাগীয় শহরে সেবা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





