দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ভূমিকম্প আক্রান্ত নেপালে বিনামূল্যে কল করার সুযোগ দিচ্ছে।

৪৮ ঘণ্টার জন্য এই সুযোগ দেয়া হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টা থেকে এই সুযোগ কার্যকর হয়েছে।

গত শনিবার আঘাত করা ৭.৯ মাত্রার ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারা শহরের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে হাজার হাজার লোকের প্রাণহানির শঙ্কা রয়েছে। ইতোমধ্যে তিন সহস্রাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি এবং সিইও পিডি শর্মা বলেন, নেপালে জনগণের উপর স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানায় আমার গভীরভাবে শোকাহত।

এই সঙ্কটের সময় সাহায্যের একটি ছোট্ট পদক্ষেপ হিসেবে আমরা সকল এয়ারটেল গ্রাহকদের জন্য বাংলাদেশ থেকে নেপালে বিনামূল্যে কল করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

টানা ৪৮ ঘন্টা কার্যকর থাকবে এই সুযোগ। যেন দেশের গ্রাহকরা নেপালে তাদের আত্মীয় এবং নিকটজনদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এআর