নানা সুবিধা নিয়ে নতুন রূপে আসছে মোটোরোলা কোম্পানির স্মার্টফোন। নয়া স্মার্টফোনটির নাম Moto-E(Gen 2)৷ নতুন এই অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম ৫.০ ললিপপ ভার্সনের৷
এছাড়াও ফোনটিতে থাকবে 1.2GHz স্ন্যাপড্রাগন 400 প্রসেসর৷ এখানেই শেষ নয়, মোটোরোলার নতুন এই স্মার্টফোনটিতে আছে LED ফ্ল্যাশ-সহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সঙ্গে থাকবে LTE কানেকটিভিটি৷
ফোনটির ইন্টারনাল মেমরি ৮ জিবি৷ যা বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত৷ ৪.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে’র এই স্মার্ট ফোনটিতে থাকবে ২০০০ এমএএইচ ব্যাটারি৷এছাড়াও থাকবে ১ জিবি র্যাসম৷ নতুন এই স্মার্টফোনটির ভারতের বাজারে দাম কত হবে তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি৷
উল্লেখ্য, মোটোরোলার Moto-E ফোনটির ভারতের বাজারে দাম ৬,৯৯৯টাকা৷ এই ফোনটি মে মাসে ভারতের বাজারে আশার সঙ্গে সঙ্গে বেশ জনপ্রিয় হয় গ্যাজেটপ্রেমীদের কাছে৷
এআর





