বিখ্যাত মোবাইল কোম্পানি নকিয়া তাদের নতুন সস্তার স্মার্টফোন লুমিয়া ৫৩০ ও ৫৩০ ডুয়াল সিম বাজারে আনছে। এই নতুন ফোনের স্ক্রিনের মাপ টার ইঞ্চি এবং এর রেজুলিউশন ৮৫৪x৪৮০ পিক্সেল। এই ফোন দুটির দাম প্রায় ৬৮৯০ ভারতীয় রুপি।

আগামী আগস্ট মাস থেকেই ভারতসহ আরও বেশ কয়েকটি দেশে এই ফোনটি পাওয়া যাবে। এই ফোনে যে ফিচার গুলি রয়েছে তা হলো

১. এই ফোনটি ১.২ জিএইচজেড কোয়াড কোর স্ন্যাপড্রাগন ২০০ প্রসেসর ও উইন্ডোজ ৮.১য়ের মাধ্যমে চলেন।

২. এতে ৫ মেগাপিক্সেলের ফিক্সড রেয়ার ক্যামেরা রয়েছে যদিও এর কোন ফ্রন্ট ক্যামেরা নেই।

৩. এই ফোনে ৫১২ এমবি র্যা ম রয়েছে ও এর ইন্টারনাল স্টোরেজ চার জিবি৷ যদিও এওই ফোনটিতে ১২৮ জিবির মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।

৪. এতে ৩.৫ অডিও জ্যাক রয়েছে। এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে এতে ৩জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি সুবিধাও রয়েছে। এর ব্যটারি ১৪৩০ এমএএইচ।

৫. নোকিয়া লুমিকা ৫৩০ ও ৫৩০ ডুয়াল সিম কমলা, সবুজ, সাদা ও ধূসর রঙে পাওয়া যাবে।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই