স্বল্প সময়ে ও সঠিকভাবে বিনিয়োগের সেবা নিশ্চিত করবে মোবাইল ব্যান্ড আইটেল।বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কোম্পানির কান্ট্রি ম্যানেজার শ্যামল সাহা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আইটেল ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী প্রযুক্তিখাতে গ্রাহক সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে প্রযুক্তিগত পণ্যের গুণগত মান এবং অনবদ্য বিক্রয় সেবা নিশ্চিত করবে এবং ট্রানজিশন হোল্ডিং মেবাইল কোম্পানি হিসেবে ব্যবহারকারীদের মন জয় করবে।

তিনি বলেন, আফ্রিকার তিনটি মোবাইল কোম্পানির মধ্যে এটি একটি ব্র্যান্ড। ২০১৫ সালে এ কোম্পনি বিশ্বব্যাপী সপ্তম স্থান অধিকার করেছে। বাংলাদেশেও আমরা সে সুখ্যাতি ধরে রাখতে চাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আইটেল মোবাইলের সেলস ম্যানেজার স্টিফেন ও জেরি হে।

এফএফ