ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে শেরপুরে আগামীকাল শনিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক।
এতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র সম্পর্কে প্রামাণ্য চিত্র প্রদর্শন, সরকারি বিভিন্ন বিভাগের ই-সেবা, আউটসোর্সিং, শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ক্লাস-সংক্রান্ত সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হবে।
এছাড়া থাকবে অনলাইন কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল থাকবে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
কাল থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে শেরপুরে আগামীকাল শনিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে





