দেশের অন্যতম কম্পিউটার বাজার ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে সর্ববৃহৎ একক কম্পিউটার প্রদর্শনী ‘সিটিআইটি ২০১৪’। আগামীকাল বুধবার থেকে এ প্রদর্শনী শুরু হবে। মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত।
এবারও মেলায় অন্যান্যবারের মতো থাকছে বিভিন্ন পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার ছাড়াও বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন। বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সেলিব্রেটি শো। এছাড়াও থাকছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন রয়েছে।
‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ শ্লোগান নিয়ে বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙ্গিনায় প্রায় দুই লাখ বর্গফুট জায়গায় শুরু হচ্ছে এ প্রদর্শনী। এ মেলায় তথ্য প্রযুক্তির অতি পরিচিত ব্যান্ডের কম্পিউটার সামগ্রী প্রায় ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠানে প্রদর্শনসহ অতি সুলভ মূল্যে বিক্রয় করা হবে।
তবে মেলার প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। এছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন। প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র্যা ফেল ড্রয়ের মাধ্যমে দেয়া হবে আকর্ষণীয় সব প্রযুক্তি পণ্যের পুরস্কার। গোল্ড স্পন্সর আসুস, অ্যাভিরা, স্যামসাং, এইচপি এবং পেমেন্ট পার্টনার বিকাশ।
[b]ঢাকা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
বুধবার শুরু হচ্ছে সিটিআইটি কম্পিউটার মেলা
দেশের অন্যতম কম্পিউটার বাজার ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে সর্ববৃহৎ একক কম্পিউটার প্রদর্শনী ‘সিটিআইটি ২০১৪’। আগামীকাল বুধবার থেকে এ প্রদর্শনী শুরু হবে। মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। এবারও মেলায় অন্যান্যবারের মতো থাকছে বিভিন্ন পণ্যের ওপর





