নতুন একটি ফ্যাবলেট এনেছে লেনোভো। স্মার্টফোন ও ট্যাবলেটের মিশেলে তৈরি করা হয়েছে এই ডিভাইস।

গত বছর একই রকম একটি ফ্যাবলেট আনে লেনোভো। সেই মডেলটির দাম ছিল ২০ হাজার টাকার বেশি। তবে এবার বাজেট ক্রেতাদের জন্য নতুন এই হাইব্রিড ফ্যাবলেট উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ৬.৯৮ ইঞ্চি ডিসপ্লের এই ফ্যাবলেটের দাম ধরা হয়েছে ১১ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ১০০ টাকা। সূত্র- এনডিটিভি।

যে কোনও ফোরজি ফোনকে টেক্কা দেবে এই ফ্যাবলেট। এতে রয়েছে ৬.৯৮ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ডুয়াল সিম, ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ, ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ।

এআই