মোবাইল নাম্বার, সিকিউরিটি কি ও গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচার চালু করা যায়।

গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচার অ্যাকটিভ করবেন যেভাবে-

  • ১। ফেসবুক লগ-ইন করুন।
  • ২। ডানদিকে উপরে ক্লিক করে Settings & Privacy থেকে Settings সিলেক্ট করুন।
  • ৩। এবার Security and Login সিলেক্ট করুন।
  • ৪। এখানে Login এর ঠিক পরেই Two-factor authentication পাবেন।
  • ৫। এবার Use two-factor authentication এ ক্লিক করুন।

এবার আপনি টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য তৈরি। এখানে আপনি ৩টি অপশন পাবেন। এগুলো হলো Security key, Authenticator app ও Text message।

Authentication App অ্যাপের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাকটিভ করবেন যেভাবে-

  • ১। প্রথমে গুগল প্লে স্টোর থেকে Google Authenticator অ্যাপটি ইন্সটল করুন।
  • ২। এরপর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাপে লগইন করুন।
  • ৩। Add a code অপশনে ক্লিক করে ফেসবুকের কিউআর কোড স্ক্যান করুন।
two-fector-facebook-20230508120615
  • ৪। ফেসবুকের Use two-factor authentication অপশনে Authenticator app সেট-আপ ট্যাবে ক্লিক করলেই কিউআর কোড দেখা যাবে।
  • ৫। Google Authenticator অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই আপনার মোবাইলে একটি কোড দেখাবে। যা ফেসবুকে সাবমিট করলেই ফেসবুকের সাথে আপনার মোবাইলে থাকা Google Authenticator অ্যাপের সংযোগ হয়ে যাবে।
two-fector-facebook-2-20230508120624

এই সেট-আপের পর অপরিচিত কোন ডিভাইস থেকে ফেসবুক লগইন করার জন্য Google Authenticator অ্যাপে দেখানো কোড দিয়ে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিভাই করে লগ-ইন করতে হবে।

এনএইচ