এক ক্লিকে একটা ক্যামেরা কয়টা ফ্রেম তুলতে পারে? একশ'। দুইশ'। পাঁচশ'। হাজার। না, তাও হলো না। এক ক্লিকেই ১০ হাজার কোটি ফ্রেম তুলবে ক্যামেরা। হয়তো এটা ভাবতেও আপনার অবিশ্বাস্য বলে মনে হতে পারে। কিন্তু আবিষ্কারকরা এমনটাই দাবি করেছেন।
তারা বলছেন, এমন একটা 2D ক্যামেরা তারা তৈরি করতে সক্ষম হয়েছেন যেটি মাত্র ১ সেকেন্ডেই ১০০ বিলিয়ান ফ্রেম তুলতে সক্ষম। ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক এরকম অবিশ্বাস্য আবিষ্কারে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মেইল অনলাইন৷
তারা এই ক্যামেরার এই কাজ করার পদ্ধতিটির নাম দিয়েছেন ‘কম্প্রেস আল্ট্রাফাস্ট ফটোগ্রাফি’৷ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক লিহং ওয়াংয়ের কথায়, এই প্রথম মানুষ ক্যামেরার আলোর কম্পনকে অনুভব করতে পারবেন৷ তিনি আরও জানান, এই শক্তিশালী ক্যামেরাটি মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপের কাজে লাগানো হবে ভবিষ্যতে।
এআর





