গ্রামীণফোন ০১৩ কোড নম্বর (নম্বর স্কিম) নিয়ে আসছে। গ্রাহকরা আগের স্কিম ০১৭ এর পাশাপাশি ০১৩ হিসেবে কোড ক্রয় করতে পারবেন।
আগামী নভেম্বরের মধ্যে গ্রামীণফোনের জন্য বরাদ্দকৃত ১০ কোটি নম্বরের কোটা শেষ হয়ে যাওয়ার ফলে নতুন এ কোড পাচ্ছে জিপি।
জানা গেছে, জিপির আবেদনের পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই নম্বর স্কিম বরাদ্দ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।
এমএনজে





