টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেটের ওপর মূল্য সংযোজন কর প্রত্যাহার বা কমানোর প্রস্তাব দিবেন।
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক প্রাক বাজেট আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে তথ্য ও প্রযুক্তি খাতের জন্য ৩ হাজার ৭০০ কোটি টাবা বরাদ্দের প্রস্তাব দেওয়া হবে। সফটওয়্যার ব্যবসায়ীদের কর প্রত্যাহারেরও প্রস্তাব দেয়ার কথা বলেন তিনি।
বেসিসের সভাপতি শামীম আহমেদ, বিসিএসের সভাপতি এ এইচ এম মাহমুদ আলী, আইএসপিএবি-এর সভাপতি আক্তারুজ্জামান মন্টু প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]