১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন তারই অর্থমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। বঙ্গবন্ধুর লাশ যখন তার ধানমন্ডির বাড়ির সিঁড়িতে পড়েছিল তখন খন্দকার মোশতাক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহোচর, মন্ত্রীসভার সদস্যরা গঠন করেন নতুন সরকার।

বঙ্গবন্ধু হত্যার ১২ ঘণ্টার ব্যবধানে তারই ঘনিষ্ঠ সহচরদের মন্ত্রী হওয়ার ঘটনা খন্দকার মোশতাক সরকারের ভিত্তি তৈরি করে দিয়েছিল। খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য।

সেদিন খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে বিজয়ীর বেশে জাসদ গণবাহিনীর নেতা কর্ণেল তাহের ও বর্তমান আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিজয়ীর বেশে উপস্থিত ছিলেন। আর সেই মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে যাননি জিয়াউর রহমান।

এছাড়া মোশতাক আহমেদ সারাদেশে সামরিক আইন জারি করেন। ঐ সময় সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ।  শেখ মুজিব হত্যাকান্ডের পর আরো কমপক্ষে দশ দিন, অর্থাৎ ২৪শে আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহ ছিলেন সেনা প্রধান। রাষ্ট্রদূত হিসেবে সরকারি চাকুরী নিশ্চিত করার পর সেনাপ্রধানের পদ ছাড়েন শফিউল্লাহ।

ইআর