ইলিশ আমাদের জাতীয় মাছ। দেশ-বিদেশে এ মাছের কদর রয়েছে ব্যাপক হারে। বছরের গুরুত্বপূর্ণ একটি দিনের জন্য এ মাছ বাঙালী জাতির কাছে হয়ে ওঠে রত্ন সমতুল্য। কিন্তু এ মাছ আজ সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গেছে। নিম্ন আয়ের মানুষের জন্য যার ক্রয় ক্ষমতা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে।
প্রতি বছরই পহেলা বৈশাখ আমাদের কাছে নববর্ষের বাণী নিয়ে আসে। এ দিনটিকে যদি ইলিশ দিয়ে বরণ করে না নেয়া হয় তবে যেন অসম্পূর্ণই থেকে যায় দিনটি। তাই এ দিনে পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে তার কিছু দিন আগ মুহূর্ত থেকেই চলে ইলিশ সংগ্রহের প্রস্তুতি।

এমনিতেই আমাদের দেশে ইলিশ এখন দূর্লভ বস্তু তাও আবার এ সময় চড়া মূল্যে বিক্রি করতে ব্যবসায়ীদের দৌরাত্ত বেড়ে যায় বহুগুণ। তাই পান্তা-ইলিশের রূপ আর অলি-গলিতে নাগর দোলা দেখেই সন্তুষ্ট থাকতে হয় নিম্ন আয়ের মানুষদের।
পহেলা বৈশাখ আসতে এখনো ১ সপ্তাহ বাকি থাকলেও উত্তাপ ছড়াচ্ছে ইলিশের দাম। সরবরাহ কম অজুহাতে দোকানিরা বেশি দাম হাকাচ্ছেন। বৈশাখ ঘনিয়ে এলে দাম আরো বাড়বে বলে ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন বিক্রেতা।
প্রতিবছরই বৈশাখ এলে বাজারে ইলিশ নিয়ে হৈ-চৈ পড়ে যায়। ইলিশ (৯০০-১০০০ গ্রাম) প্রতি হালি বিক্রি হচ্ছে ৪ হাজার বা তারও বেশি, জাটকা ৪৫০-৬০০ টাকা।
দেশে জাটকা ইলিশ নিধন দমন আইন থাকলেও অবাধে চলে জাটকা নিধন। প্রতিদিন খবরের কাগজ কিংবা মিডিয়া গুলোতে চোখ ভুলালেই দেখা যায় মনে-মনে ও টনে-টনে জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। যার ফলে দেশে ইলিশ উৎপাদন কমেছে ব্যাপক হারে।
বর্তমানে দেশে উৎপাদিত ইলিশ যখন চাহিদা পুরণে ব্যর্থ তাও আবার রয়েছে নদী পথে বিভিন্ন কৌশলে বিদেশে ইলিশ পাঁচারের ঘটনা। দেশে এমনও পরিবার রয়েছে যারা বছরের পর বছর ইলিশ খাওয়ার স্বপ্নই দেখে যান, কিন্তু ইলিশ ভাগ্যে জোটে না।
প্রভাবশালী মহলের সহযোগীতায় সাগর থেকেই বড় ইলিশ পাচার হচ্ছে ভারত ও মিয়ানমারে। আর যে সব ইলিশ (জাটকা) পাচার করা যাচ্ছে না, তা বিক্রি করা হচ্ছে দেশের ছোট-বড় বাজার বন্দরে।
এছাড়া অনেক মাছ বরিশাল থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার হয়ে যায়। অনেক জেলেরা সুন্দরবনের সীমান্ত এলাকায় গিয়ে ভারত ও মায়ানমারের ট্রলারে মাছ তুলে দিয়ে আসেন।
জাটকা ইলিশ নিধন আর বিদেশে ইলিশ পাঁচার রোধে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যত প্রজন্ম জাটকা খুঁজে পাবে কিনা তা একান্ত কাকতালিয় মাত্র। বছর ঘুরে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ আসবে।
স্মৃতি হয়ে থাকবে পান্তা ইলিশের ঐতিহ্য। ঢাক, ঢোল আর বাঁশির সূরে নববর্ষকে বাঙ্গালী বরণ করবে কিন্তু পান্তা ইলিশ বাঙ্গালীর হৃদয়ে কতটুকু সাড়া জোগাবে তা কি কেউ জানে।
এমকে





