নতুন ২টি আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- সিএপিএম ভেনচার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স ও মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। সিএপিএম ভেনচার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের মূল উদ্যোক্তা হিসেবে মাহমুদ হোসাইনের নাম উলে­খ করা হয়েছে। আর মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মূল উদ্যোক্তা হিসেবে দেখানো হয়েছে কাজী আমিনুল ইসলামের নাম। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে ওই দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়ার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) দিতে বলা হয়েছে। নতুন দুই আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হতে হবে অন্তত ১০০ কোটি টাকা। এই অর্থের জন্য উদ্যোক্তাদের পুরো করও পরিশোধ করতে হবে। এছাড়া আইন অনুযায়ী আরও ৩০টি শর্ত পূরণ করতে হবে উদ্যোক্তাদের। তারপর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। বর্তমানে দেশে ৩১টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। এর আগে আওয়ামী লীগের গত মেয়াদে মোট ৯টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয়া হয়। রাজনৈতিক বিবেচনায় এসব অনুমোদন দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]