টাইমনিউজ বিডি

সর্বশেষ সংবাদ

মোদির সঙ্গে বৈঠকে উঠতে পারে শেখ হাসিনা প্রসঙ্গ

হঠাৎ দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার মোদির সঙ্গে বৈঠকে উঠতে পারে শেখ হাসিনা প্রসঙ্গ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আচমকা দিল্লি সফরে গেছেন। সোমবার রাতে জরুরি ভিত্তিতে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফল কূটনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয়

১১ মিনিট আগে

দেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে: বিশ্বব্যাংক

দেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে: বিশ্বব্যাংক

একাধিক খাদ্য ভর্তুকি একত্রিত করে বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচির আরো কার্যকর লক্ষ্য নির্ধারণের সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ যুক্ত করা গেলে দেশের অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা সম্ভব হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, সীমিত সরকারি সম্পদের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরো সুনির্দিষ্টভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে।

অর্থনীতি

১৯ মিনিট আগে

বিদেশি অনুদান পতনে অস্তিত্ব সংকটে ২২০০ এনজিও

বিকল্প অর্থায়নের তাগিদ বিদেশি অনুদান পতনে অস্তিত্ব সংকটে ২২০০ এনজিও

বিশ্বজুড়ে বিদেশি উন্নয়ন সহায়তা আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় চরম অর্থায়ন সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশের এনজিও খাত। বিশেষ করে ক্ষুদ্রঋণ কার্যক্রমহীন এবং সম্পূর্ণ বিদেশি অনুদানের ওপর নির্ভরশীল প্রায় ২ হাজার ২০০টি ছোট ও মাঝারি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান তীব্র অস্তিত্ব সংকটের ঝুঁকিতে রয়েছে। এই সংকট দীর্ঘায়িত হলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, পানি-স্যানিটেশন ও জলবায়ু সহনশীলতার মতো প্রান্তিক পর্যায়ের সামাজিক সুরক্ষামূলক সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

জাতীয়

২২ মিনিট আগে

চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর তৃতীয় বিদেশ সফর হিসেবে জাপানকে বেছে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্ন

চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রমজানের আগেই ৩ ধাপের ইউপি নির্বাচন

রমজানের আগেই ৩ ধাপের ইউপি নির্বাচন

আগামী বছর পবিত্র রমজান মাস শুরুর আগেই ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন ধাপের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জানুয়ারিতে দুই ধাপের এবং ফেব্রুয়ারিতে এক ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির। এই তিন ধাপে ২ হাজারের বেশি ইউপির নির্বাচন করা হতে পারে। ইউপির পাশাপাশি জানুয়ারিতে এক ধাপের পৌরসভা নির্বাচন করার কথাও ভাবছে ইসি।

জাতীয়

২ ঘন্টা আগে

সকল স্বত্ব সংরক্ষিত । © 2026 টাইমনিউজ বিডি